ড্রিমস ফর টুমরো একটি অলাভজনক সংগঠন যা সারাদেশে স্কুল শিক্ষার্থীদের মাঝে আধুনিক জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি নির্ভর শিক্ষা ছড়িয়ে দেবার পাশাপাশি তাদের স্বপ্ন, মূল্যবোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী শিখতে উৎসাহী করছে।
আমাদের মিশন, সারাদেশে ২০০০ ড্রিমস ফর টুমরো সেন্টার (D4T সেন্টার) তৈরী করা যেন প্রত্যেক শিক্ষার্থী বাড়ীর ২ কিমি এর মধ্যে একটি করে সেন্টার পায়।
আমাদের D4T সেন্টারগুলোতে থাকছে জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখার বই ও কম্পিউটার-ইন্টারনেট। নিকটবর্তী বিশ্ববিদ্যালয় কিংবা প্রগতিশীল সংগঠনের সাহায্য নিয়ে সেন্টারগুলোতে নানা ট্রেনিং/কর্মশালা পরিচালনা করা হচ্ছে। তাছাড়া, গণিত-বিজ্ঞান-ভাষা নিয়ে দেশজুড়ে যে বড় বড় আন্দোলনগুলো চলছে তা গ্রামপর্যায়ে ছড়িয়ে দিতে D4T সেন্টারগুলো কাজ করছে।
সারাদেশে ২০০০ D4T সেন্টার প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে কঠিন কাজ, তবে অসম্ভব নয়। প্রয়োজন আপনাদের সবার সার্বিক সহযোগিতা। কাজটা সফলভাবে করতে পারলে আমরা একটা চিন্তাশীল ও যোগ্য প্রজন্ম তৈরী করতে পারব যারা আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরীতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা বিশ্বাস করি, এই মডেলটি উন্নয়নশীল অনেক দেশের জন্যই অনুকরণীয় হবে।
আপনিও যোগ দিন আমাদের স্বপ্ন যাত্রায়।
